লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর পশ্চিমবঙ্গ রাজ্য ও জেলা কমিটির ঘোষণা

কলকাতা :- লোক জনশক্তি পার্টি (রামবিলাস), পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আজ এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক ঘোষণার মাধ্যমে রাজ্য ও বিভিন্ন জেলার নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। দলের রাজ্য সভাপতি মোঃ রফিক আলি শেখ এই ঘোষণায় জানান, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যেই এই নতুন কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, “লোক জনশক্তি পার্টি (রামবিলাস) মানুষের অধিকার, সামাজিক ন্যায় এবং দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থার পক্ষে দৃঢ়ভাবে কাজ করে চলেছে। সংগঠনকে রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
দলের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন,
১) দলীয় সংগঠনকে আরও মজবুত করা এবং সাধারণ মানুষের ঘরে ঘরে দলের নীতি ও কর্মসূচি পৌঁছে দেওয়া।
২) রাজ্য সরকারের দুর্নীতি ও লুটের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা।
৩) ২০২৬ সালের নির্বাচনে এই সরকারকে উৎখাত করে একটি সম্পূর্ণ নতুন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সরকার গঠনের লক্ষ্যে কাজ করা।
এই উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত নেতৃবৃন্দের নামও ঘোষণা করা হয়।
রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা হলেন—
সহ-সভাপতি:
ওম প্রকাশ রায়, লালন পাসওয়ান, মোঃ জলালুদ্দিন শেখ, রুপেশ শা, সেলিম শেখ
সাধারণ সম্পাদক:
কারণ বানসফোরে, মানিক ঠাকুর, ফাতেমা খাতুন, সন্তোষ ভার্মা, রাজেশ কুমার প্রসাদ
সম্পাদক:
নাওয়াল কিশোর সিংহ, মহেন্দ্র প্রসাদ শা, এ.এইচ.এম. রহমানউল্লাহ, ছালিম মোল্লা, সানজয় মাহালি
অফিস সেক্রেটারি:
ইয়াকুব আলি গাজী
কোষাধ্যক্ষ:
মোঃ মেরাজ আলম
স্টেট স্টুডেন্ট প্রেসিডেন্ট:
নীরজ গোস্বামী
স্টেট প্রেসিডেন্ট (মাইনরিটি):
মোঃ তুহিন সরকার
এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়।
দলের নেতৃত্ব আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে লোক জনশক্তি পার্টি (রামবিলাস) পশ্চিমবঙ্গে আরও শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং সাধারণ মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করবে।

Popular posts from this blog

কলকাতায় ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের মহাযজ্ঞ ব্যতিক্রমের 'ভাষা সংস্কৃতি মিলন উৎসব ২০২৬'-এ একুশে সম্মানে বরেণ্যজনদের সংবর্ধনা

पार्षद विजय उपाध्याय के हाथों राष्ट्रीय ध्वज फहराया गया, डालहौसी एकता क्लब की पहल पर गौरव के साथ मनाया गया 77वाँ गणतंत्र दिवस

Royal Stag BoomBox Kicks Off Its Fourth Edition in Kolkata: Unforgettable Performances by Armaan Malik, Fossils, Dino James, Payal Dhare, DJ Sahil Gulati.Setting off on a four-city tour, Seagram’s Royal Stag BoomBox – The Original Sound of Generation Large – brings together Bollywood melodies and hip-hop beats with immersive art, culture and gaming experiences.